× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘নষ্ট খাবার’ ফেরত দেওয়ায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, গ্রেপ্তার ৬

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ২০:২২ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১২ পিএম

আহত পুলিশ পরিদর্শক মেহেদী হাসান। প্রবা ফটো

আহত পুলিশ পরিদর্শক মেহেদী হাসান। প্রবা ফটো

গাজীপুরের কালিয়াকৈরে হোটেলের ‘নষ্ট খাবার’ ফেরত দেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ তুলে ট্রাফিক পুলিশের এক পরিদর্শকের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় হোটেলের কর্মচারীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। শনিবার (৩ ফেব্রুয়ারি) তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- হোটেল মালিকের মেয়ের জামাই সাইফুল্লাহ সুমন, কর্মচারী মমিনুল ইসলাম, শাফায়াত হোসেন, আব্দুল রাজ্জাক, জাহিদ হোসেন ও রাকিব মিয়া। তবে ঘটনার মূল অভিযুক্ত হোটেল মালিকের ছেলে অলিউল্লাহ পলাতক রয়েছেন।

আহত পুলিশ সদস্য হলেন- টাঙ্গাইল সদর এলাকার তৌফিজ উদ্দিনের ছেলে মো. মেহেদী হাসান। তিনি গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ডিউটি শেষে রাত ১০টার দিকে উপজেলার সফিপুর বাজারের ইমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রাতের খাবার খেতে যান মেহেদী হাসান। রুটি, ডাল ও হালিম অর্ডার করেন তিনি। তবে ডাল ও হালিম থেকে দুর্গন্ধ বের হওয়ায় সেই খাবার তিনি হোটেলের কর্মচারীদের ডেকে ফেরত দেন। নষ্ট খাবার ফেরত দিলেও হোটেলের ক্যাশে কাউন্টারে থাকা হোটেল মালিকের ছেলে অলিউল্লাহ মেহেদি ফেরত দেওয়া খাবারের বিল দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে অলিউল্লাহ কাচের গ্লাস ভেঙ্গে মেহেদি হাসানের মুখে আঘাত করেন। এসময় অলিউল্লাহর নির্দেশে হোটেলের কর্মচারীরাও তাকে মারধর করে। পরে আশপাশের লোকজন মেহেদি হাসানকে উদ্ধার করে  চিকিৎসার জন্য কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির রহমান প্রতিদিনের বাংলাদেশকে জানান, ‘ঘটনার পরপরই অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে। তবে ঘটনার মূল হোতা পলাতক রয়েছেন। এই ঘটনায় মেহেদী হাসান বাদী হয়ে শুক্রবার রাতেই মামলা করেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা