বগুড়া অফিস
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৮ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৪ পিএম
বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তিনজনকে আটক করা হয়েছে। প্রবা ফটো
বগুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৯ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে মোবাইল ও ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারসহ নানাভাবে অসদুপায় অবলম্বন করায় তাদের গ্রেপ্তার করা হয়।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর( তদন্ত) শাহীনুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা যেহেতু হয়নি তাই সবার নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে মামলা রেকর্ডের পর তাদের ব্যাপারে বিস্তারিত জানা যাবে।’