× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন

সুনামগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২২ ১৫:৫৪ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২২ ১৭:৪৮ পিএম

আদালত চত্বরে দণ্ডপ্রাপ্তরা। ছবি: প্রবা

আদালত চত্বরে দণ্ডপ্রাপ্তরা। ছবি: প্রবা

সুনামগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের এক মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা ১টায় জেলার নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দীগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী একটি এনজিওতে চাকরি করতেন। ২০১২ সালের ৩১ আগস্ট দুপুরে অফিসের কাজে বিশ্বম্ভরপুর উপজেলা সদরে আসেন তিনি। কাজ শেষে বাড়ি ফেরার পথে আনোয়ার হোসেন নামের একজন তাকে জোর করে মোটরসাইকেলে তাহিরপুর সীমান্তে একটি মোকামের পাশে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন। 

সে সময় ঘটনাস্থলের পাশে থাকা শয়ফুল্লাহ, সাইদুর রহমান ও শফিকুল তাদেরকে ঘিরে নেয়। একপর্যায়ে আনোয়ার হোসেনকে বেঁধে ওই ছাত্রীকে ধর্ষণ করেন সেলিম, আনোয়ারুল আজিম আকাশ, মাফিনুর। ঘটনার ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। 

শফিকুল, শয়ফুল্লাহ ও ছাইদুর রহমান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দেয়।

মামলা চলাকালে রাষ্ট্রপক্ষ আট জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে। সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে আদালত আনোয়ার হোসেন খোকন, শয়ফুল্লাহ, ছাইদুর রহমান ও শফিকুলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড দেন। 

জরিমানার টাকা ভুক্তভোগী নারীকে দেয়ার আদেশ দেন আদালত। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা