× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভৈরবে ১০ হাজার কেজি ভারতীয় চিনিসহ আটক ২

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৯ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫৫ পিএম

ভৈরবে ১০ হাজার কেজি ভারতীয় চিনিসহ আটক ২

ভৈরবে ১০ হাজার কেজি ভারতীয় চিনিসহ দুজনকে আটক করেছে র‌্যাব। তা ছাড়া একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামের মাঠপাড়া এলাকার মোবারক শেখের ছেলে রাজু শেখ ও একই উপজেলার শেখহাটি আদর্শপাড়ার আছালত মণ্ডলের ছেলে আল আমিন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ভৈরব র‌্যাব ক্যাম্প সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টায় পৌর শহরের নাটাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে শুল্কফাঁকি দেওয়া ১০ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে থাকা দুটি মোবাইল ফোন, ১৬ হাজার টাকাসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। 

র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম ফয়সাল বলেন, ‘আটককৃতরা দীর্ঘদিন ধরে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাকারবারের মাধ্যমে ভারতীয় পণ্য শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে এসে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করছিল। জিজ্ঞাসাবাদে তারা চোরাকারবারি চক্রের সদস্য বলে স্বীকার করেছে। এ বিষয়ে ভৈরব থানায় মামলা দায়ের ও গ্রেপ্তারকৃতদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা