× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাটহাজারীর আবুল খায়ের সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪৮ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৪৪ পিএম

হাটহাজারীর পূর্ব শিকারপুরের আবুল খায়ের সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো

হাটহাজারীর পূর্ব শিকারপুরের আবুল খায়ের সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো

চট্টগ্রামের হাটহাজারীর পূর্ব শিকারপুরের আবুল খায়ের সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ আবু মুসা খাঁন। প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষা অনুরাগী, দানবীর এবং গ্রীন টিভির অ্যাসাইনমেন্ট এডিটর এমএম সেকান্দার।

জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ছোট শিক্ষার্থীদের ১০০ মিটার দৌড়ের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন বয়সি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ ছাড়া আমন্ত্রিত অতিথি ও শিক্ষকদের পিলো পাসিং প্রতিযোগিতা এবং পুরুষ-মহিলা অভিভাবকদের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমএম সেকান্দার বলেন, কোনো শিক্ষার্থী যাতে পড়ালেখায় ঝরে না পড়ে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। এ ছাড়া তিনি নারী শিক্ষার গুরুত্ব নিয়ে বর্তমান  সরকারের ভূয়সী প্রশংসা করে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেজাউল করিম, সিনিয়র সহকারী শিক্ষিকা রত্না রানী চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ সেলিম খাঁন, মোহাম্মদ ফোরকান উদ্দিন, এস এম. আলমগীর, মীর মোহাম্মদ ইকবাল হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা