× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাউফলে বাস কাউন্টার দখলে নিতে হামলা, ছুরিকাঘাতে আহত ১

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪ ২২:১৭ পিএম

বাউফলে বাস কাউন্টার দখলে নিতে হামলা, ছুরিকাঘাতে আহত ১

পটুয়াখালীর বাউফলে বাস কাউন্টার দখলে নিতে হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় বাস কাউন্টার পরিচালক ফিরোজ খান নামে একজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার নাওমালা ইউনিয়নের বাবুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় বাসিন্দা আকবর খানের ছেলে ফিরোজ খান বাবুর বাজারে ঢাকা রুটের মুন ও তেঁতুলিয়া পরিবাহন নামের দুই বাসের টিকেট কাউন্টার পরিচালনা করেন। একই এলাকার  মান্নান মৃধার ছেলে আবু বকর ওই কাউন্টার দখলে নিতে মরিয়া হয়ে ওঠে। এ নিয়ে দুজনের মধ্যে বাদানুবাদ হয়। তারা উভয়ই যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ঘটনার দিন সকাল সাড়ে ১১টার দিকে আবু বকর ৬ থেকে ৭ জনের একটি দল নিয়ে কাউন্টার দখল করতে যায়। এসময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ফিরোজকে ছুরি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন আবু বকর ও তার লোকজন। স্থানীয়রা আহত ফিরোজকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। 

জরুরী বিভাগের চিকিৎসক মিরাজুল ইসলাম মিরাজ বলেন, তার পেটে ছুরির আঘাতের ক্ষত রয়েছে। অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ফিরোজকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গাইন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা