× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে পর্যটকবাহী জিপ খাদে পড়ে আহত আরও একজনের মৃত্যু

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪ ১৪:৩৫ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪ ১৫:০১ পিএম

আছিয়া খাতুন। ছবি : সংগৃহীত

আছিয়া খাতুন। ছবি : সংগৃহীত

বান্দরবানে পর্যটকবাহী জিপ (চাঁদের গাড়ি) পাহাড়ি খাদে পড়ে যাওয়ার ঘটনায় আছিয়া খাতুন নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বুধবার (৩১ জানুয়ারি) হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুনুর রশিদ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ঘটনাস্থলে ফিরোজা বেগম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়নাব খাতুন মারা যান। জয়নাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

অধ্যাপক হারুনুর রশিদ বলেন, ‘দুর্ঘটনার পর আছিয়া খাতুনকে চমেক হাসপাতালে আনা হলে তাকে হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। গুরুতর আহত হওয়ায় দিন দিন তার অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে গতকাল রাতে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

গত ২০ জানুয়ারি বান্দরবানে রুমা-বগালেক-কেওক্রাডং সড়কে একটি পর্যটকবাহী জিপ গাড়ি পাহাড়ি খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ দুই পর্যটক ঘটনাস্থলেই মারা যান। এতে আরও অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্য থেকে নিহত আছিয়া খাতুনসহ তিনজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে আছিয়া খাতুন মারা যান। অপর দুজন এখনও চিকিৎসাধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা