× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গারো পাহাড়ে হাতির পায়ে পিষ্ট হয়ে রাখালের মৃত্যু

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ০৯:৩৬ এএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪ ১০:৪৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে হাতির পায়ে পিষ্ট হয়ে নুরুল ইসলাম নামে এক রাখাল মারা গেছেন।

সোমবার (২৯ জানুয়ারি) রাতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।

নুরুল ইসলাম ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই গ্রামের মৃত সাহার উদ্দিনের ছেলে।

মৃতের স্বজনরা জানান, নুরুল ইসলাম প্রতিদিনের মতো সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গরুর পাল নিয়ে গারো পাহাড়ের তাওয়াকোচায় যান। রাতে গরুর পাল বাড়ি ফিরলেও ফেরেননি নুরুল ইসলাম। পরে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজির একপর্যায়ে তাওয়াকোচার সেগুনের চালি নামক স্থানে তার লাশ দেখতে পান।

ওসি বছির আহমেদ বাদল বলেন, ‘নুরুল ইসলামের মুখের বাঁ পাশে থ্যাঁতলানো অবস্থায় পাওয়া যায়। লাশের ময়নাতদন্ত না করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা