× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাপাসিয়ায় পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর টাকা ‘ছিনতাই’

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ১৯:৪৮ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ২০:১০ পিএম

কাপাসিয়া থানা। সংগৃহীত ছবি

কাপাসিয়া থানা। সংগৃহীত ছবি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পিস্তল ঠেকিয়ে এক ডিম ব্যবসায়ীর সাড়ে ১০ লাখ টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৮ জানুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের উপজেলার লতাপাতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিন রাতে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। সোমবার দুপুরে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগকারী সুলতান মিয়া কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের আমতলী গ্রামের মিজানুর রহমানের ছেলে। উপজেলার বীর উজলী বাজারে তাদের ডিমের আড়ত রয়েছে।

সুলতান মিয়ার বাবা ডিম ব্যবসায়ী মিজানুর রহমান সোমবার দুপুরে জানান, রবিবার দুপুরে ব্যবসায়িক কাজে আমার ছেলে সুলতান মিয়া ও আড়তের ব্যবস্থাপক (ম্যানেজার) জুয়েল রানা কাপাসিয়া বাজারের ইসলামী ব্যাংক থেকে ১০ লাখ ৪৪ হাজার ৭৬০ টাকা ওঠায়। পরে মোটরসাইকেলে আড়তে আসার পথে লাতাপাতা বাজার এলাকায় মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত রশি দিয়ে তাদের পথরোধ করে। বাইক থামানোর সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা পিস্তল ঠেকিয়ে তাদের সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

সুলতান মিয়া বলেন, তাদের ভয়ে আমি এখনও শঙ্কায় আছি। এই মুহূর্তে আর কিছু বলতে পারছি না।

স্থানীয় একাধিক ডিম ব্যবসায়ী ও বিক্রেতা জানান, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। এমন ঘটনা ঘটতে থাকলে ব্যবসা চালানো সম্ভব হবে না।

লতাপাতা বাজার এলাকার বামনখলা গ্রামের স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, ‘ডিম বিক্রেতার কাছ থেকে টাকা ছিনতাই হয়েছে, এমন ঘটনা শুনেছি।’

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বলেন, ‘অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা