× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামুতে পিকআপচাপায় প্রাণ গেল স্কুলশিক্ষিকার

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪ ১৩:৪৭ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪ ১৪:০৫ পিএম

নিহত ইমারী রাখাইন। প্রবা ফটো

নিহত ইমারী রাখাইন। প্রবা ফটো

কক্সবাজারের রামুতে পিকআপচাপায় এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি) সকালে রামু-মরিচ্যা আন্তঃসড়কের রামু উপজেলার ফতেখাঁরকূল ইউনিয়নের অফিসেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমারী রাখাইন ফতেখাঁরকূল ইউনিয়নের অফিসেরচর এলাকার উহ্লা রাখাইনের স্ত্রী। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা এবং বানিয়ারঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, সকালে রামু-মরিচ্যা আন্তঃসড়ক লাগোয়া রামুর ফতেখাঁরকূল ইউনিয়নের অফিসেরচর এলাকায় বাড়ির ফুলের বাগানের পরিচর্যা করছিলেন। একপর্যায়ে রামু উপজেলা সদরমুখী দ্রুতগামী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাগানে এসে তাকে চাপা দেয়। এতে ইমারী রাখাইন ঘটনাস্থলে মারা যান। ঘটনার পরপরই চালক গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা