× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধ চাল মজুদদারদের ধরিয়ে দিতে অনুরোধ খাদ্যমন্ত্রীর

রাজশাহী অফিস

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪ ১৭:১২ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪ ২০:০২ পিএম

অবৈধ চাল মজুদদারদের ধরিয়ে দিতে অনুরোধ খাদ্যমন্ত্রীর

অবৈধ চাল মজুদদারদের ধরিয়ে দিতে অনুরোধ জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘অবৈধ চাল মজুদের প্রমাণ পেলে মজুদের সমপরিমাণ জরিমানা করা হবে, যেন তারা আর ব্যবসা করতে না পারে।’

একই সঙ্গে মিলগেটে চালের বস্তার গায়ে দামসহ প্যাকেটজাতের তারিখ উল্লেখ করে দেওয়ার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ‘করপোরেট ব্যবসায়ীরা প্রতিযোগিতা করে ধান কিনে, আর মিলাররা সেটার সুযোগ নেন।’

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘চালের বাজার নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় রাজশাহী বিভাগের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক ও মিল মালিকরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘কর্পোরেট দুয়েকজনের মিল আছে। অনেক মিলমালিক বেশি বেশি লোন নিয়ে অটো রাইসমিলগুলো দুর্বল করে দিয়েছে। সেই মিলগুলো কর্পোরেট মালিকরা দ্বিগুণ দাম দিয়ে কিনে নিয়েছে। ওইসব মিলের নাম পর্যন্ত পরিবর্তন করা হয়নি এবং ব্যাংক ঋণে সুদহার কমানোর পর থেকেই এটা ঘটে।’

দেশে মজুদের প্রবণতা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে সাধন চন্দ্র বলেন, ‘তালাবদ্ধ গুদামের মধ্যে ধান-চাল মজুদ করে রাখা হচ্ছে। মাকড়সা আর ধানের তুষ ছটিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে ওই গুদামে কিছু নাই। ডিসি এসপিরা অভিযানে গিয়ে এসব ধরে ধরে বের করছেন।’

সরকার মজুদদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশে ২ কোটি নিম্ন আয়ের মানুষকে টিসিবিসহ সুলভ মূল্যে চাল ক্রয়ের ব্যবস্থা করে দিয়েছে সরকার; যা খাদ্য মন্ত্রণালয়ের মজুদে থাকা ধান ও চালের অংশ। সরকার খাদ্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে। দেশে ধান ও চালের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা