× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুরে ১১ তলা ভবন থেকে কীভাবে পড়লেন নারী চিকিৎসক

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪ ১৭:৫৯ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪ ১৮:৫৯ পিএম

ফরিদপুরে ১১ তলা ভবন থেকে কীভাবে পড়লেন নারী চিকিৎসক

ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা বলছেন, তিনি বাসার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।  

সোমবার (২২ জানুয়ারি) সকালে ওই এলাকার ১১ তলা ভবন ওয়াসত্বি টাওয়ারের নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত ফিরোজা বেগম চক্ষু চিকিৎসক ছিলেন। তিনি ফরিদপুর শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. নরিঞ্জন কুমার দাসের স্ত্রী। 

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত)  আব্দুল গফফার এ সব তথ্য নিশ্চিত করেছেন।

ভবনের বাসিন্দারা জানান, সোমবার সকালে ফিরোজা বেগমকে ওয়াসত্বি টাওয়ারের ছাদে হাঁটাহাঁটি করতে দেখা যায়। একপর্যায়ে হঠাৎ করেই ওপর থেকে ভারী কিছু পড়ার শব্দ শুনতে পান তারা। পরে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ফিরোজা বেগম। 

নিহত ফিরোজা বেগমের স্বামী ডা. নিরঞ্জন কুমার দাস বলেন, ‘ফিরোজা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। সম্প্রতি ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি এসেছিলেন।’ 

ওসি তদন্ত আব্দুল গফফার বলেন, ‘তারা দুই ভবনের মাঝের রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহ মাথা থেকে রক্ত বের হতে দেখা যায়। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা