× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদালতে হাজিরা দিতে এসে বিবাদীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ১৭:৪৯ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪ ১৮:১১ পিএম

আদালতে হাজিরা দিতে এসে বিবাদীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে জমিসংক্রান্ত একটি মামলায় আদালতে হাজিরা দিতে এসে মইনুদ্দিন নামে এক বৃদ্ধ মারা গেছেন। রবিবার (২১ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সহকারী জজ আদালত ভবনের তৃতীয় তলায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। 

মারা যাওয়া মাইনুদ্দিন গোমস্তাপুর উপজেলার মকরমপুরের মৃত আরশাদ আলীর ছেলে। 

আদালতে বিবাদীপক্ষের আইনজীবী মো. আশিক ইকবাল প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলন, ‘চাঁপাইনবাবগঞ্জ সহকারী জজ আদালতে একটি জমিসংক্রান্ত বাটোয়ারা মামলা চলছিল। রবিবার মামলার ধার্য তারিখ থাকায় আদালতে হাজিরা দিতে আসেন মইনুদ্দিন। আদালতের এজলাস কক্ষে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে আদালতকক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক উম্মে হাবিবা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মইনুদ্দিন মারা গেছেন। কোনো অভিযোগ না থাকায় মরহেদ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা