× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলার গ্যাস বরিশালে আসার কাজ ৬ মাসের মধ্যে শুরু হচ্ছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ২০:৫৫ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪ ২১:০৩ পিএম

বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম পুনরায় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় সংবর্ধনা। প্রবা ফটো

বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম পুনরায় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় সংবর্ধনা। প্রবা ফটো

আগামী ছয় মাসের মধ্যে ভোলার গ্যাস বরিশালে আনার জন্য দরপত্র আহ্বান করা হবে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, ভোলার গ্যাস বরিশালে এলে এখানে অনেক কলকারখানা হবে। যার সুফল পাবে বরিশালসহ দক্ষিণাঞ্চলবাসী।

বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শনিবার (২০ জানুয়ারি) বিকালে নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন জাহিদ ফারুক।

বরিশাল একটি বিভাগীয় শহর। এটি পাশের পটুয়াখালী জেলা শহরের চেয়েও পিছিয়ে রয়েছে উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, আমরা আর পিছিয়ে পড়ে থাকতে চাই না। বরিশাল একটি স্বপ্নের শহর হবে। 

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। উপস্থিত ছিলেন মেয়রের স্ত্রী লুনা আব্দুল্লাহ, আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কে বি এস আহম্মেদ কবির, মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট লস্কর নুরুল হক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা