× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে সবজি ব্যবসায়ীর দুই পা বিচ্ছিন্ন

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ১৪:১৬ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪ ১৪:৫০ পিএম

পাবনায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে সবজি ব্যবসায়ীর দুই পা বিচ্ছিন্ন

পাবনার ভাঙ্গুড়ায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে সবজি ব্যবসায়ীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (২০ জানুয়ারি) সকালের দিকে উপজেলার বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত সবজি ব্যবসায়ী আলাউদ্দিন  সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বলাইগাতী গ্রামের বাসিন্দা।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, ভোরে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মেইল ট্রেন বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। সাড়ে ৭টার দিকে ট্রেনটি প্ল্যাটফর্ম ছাড়ার সময় (কাঁচামাল) সবজি ব্যবসায়ী আলাউদ্দিন দৌড়ে ট্রেনে মালামাল তুলছিলেন। এ সময় ট্রেনের সিঁড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে পিছলে তিনি লাইনের ওপর পড়ে যান। এতে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা