× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রবীন্দ্রনাথ সরেনের স্মরণে আদিবাসী পরিষদের সভা

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪ ২২:৫০ পিএম

রবীন্দ্রনাথ সরেনের স্মরণে আদিবাসী পরিষদের সভা

নওগাঁয় জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের মৃত্যুতে জরুরি সভা ও শ্রদ্ধা নিবেদন উপলক্ষে শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে প্যারীমোহন লাইব্রেরি মিলনায়তনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি বিচিত্রা তীর্কী।

সভার শুরুতেই প্রয়াত রবীন্দ্রনাথ সরেনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন উপস্থিত নেতারা। পরে জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সহ-সভাপতি বিচিত্রা তীর্কী।

আলোচনা সভায় জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নরেন পাহান, সহ-সভাপতি সেলিমন বাষ্কে, উপদেষ্টা জয়নাল আবেদীন মুকুল, সাংগঠনিক সম্পাদক সুবাস হেমব্রম, জাতীয় আদিবাসী যুব পরিষদের উপদেষ্টা মোশরাফ হোসেন চৌধুরী, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন, প্রয়াত রবীন্দ্রনাথ সরেনের ছেলে মানিক সরেন প্রমুখ বক্তব্য দেন। তারা প্রয়াত রবীন্দ্রনাথ সরেনের কৃতকর্মের প্রশংসা করেন।

অনুষ্ঠানে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আদিবাসী পরিষদের নেতারা অংশ নেন। রবীন্দ্রনাথ সরেন গত ১২ জানুয়ারি রাতে দিনাজপুরের পার্বতীপুর বারোকোনা আদিবাসী গ্রামে নিজ বাড়িতে মারা যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা