× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পথ ভুলে বগুড়ায় শিশু ফাহমিদা, বাবা-মাকে খুঁজছে পুলিশ

বগুড়া অফিস

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪ ১৮:৩০ পিএম

শিশু ফাহমিদা। প্রবা ফটো

শিশু ফাহমিদা। প্রবা ফটো

ঢাকা থেকে এক মাস আগে বগুড়ার মহাস্থানগড় এলাকায় আসে দশ বছর বয়সি শিশু ফাহমিদা। পরে তাকে উদ্ধার করে পুলিশ। তার বাবা-মাকে খুঁজে পেতে বগুড়া জেলা পুলিশ দেশের সকল থানায় বার্তা পাঠিয়েছে। কিন্তু ফাহমিদা তার বাবা মা এবং বাড়ির আংশিক ঠিকানা বলতে পারলেও পুলিশ এখনও কাউকে খুঁজে পায়নি।

বর্তমানে রাজশাহীর সেফ হোমে থাকা ফাহমিদার বাবার নাম মানিক এবং মায়ের নাম হামিদা। ঢাকার পশ্চিম ফুলবাড়ি এলাকায় তার বাসা বলে পুলিশকে জানায় সে। 

বগুড়া শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক শেখ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত বছরের ৯ ডিসেম্বর ঢাকা থেকে বাসে বগুড়ার মহাস্থানগড় এলাকায় আসে শিশু ফাহমিদা। সেখানে এসে এক বখাটে তার পিছু নিলে স্থানীয় লোকজন জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। উদ্ধারের পর সে কেন এখানে এসেছে সে বিষয়ে কিছু জানায়নি। সে শুধু তার বাবা মায়ের নাম এবং তার বাড়ির আংশিক ঠিকানার কথা জানায়। সেই অনুযায়ী পুলিশের পক্ষ থেকে একাধিকবার ওই এলাকায় খোঁজ নেওয়া হলেও তার বাবা-মাকে খুঁজে পাওয়া যায়নি। পরে তাকে রাজশাহীর সেফ হোমে পাঠানো হয়। 

আব্দুর রাজ্জাক বলেন, ‘ফাহমিদার বাবা-মাকে খুঁজে পেতে দেশের সকল থানায় তার ছবিসহ বার্তা পাঠানো হয়েছে। এর মধ্যে তাকে কেউ চিনতে পারলে রাজশাহী সেফ হোম অথবা শিবগঞ্জ থানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।’ 

রাজশাহী সেফ হোমের উপ-তত্ত্বাবধায়ক ফাহিমা মুন্নী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ফাহমিদা তার বাড়ির আংশিক ঠিকানা বলতে পারছে। আমাদের মনে হয়েছে সে পথশিশু। ছোটবেলা থেকে একা একাই বড় হয়েছে। তার বাবা-মা থাকলেও তার সঙ্গে সম্ভবত কোনো যোগাযোগ নেই। তবুও আমরা এখনও চাচ্ছি সে যেন তার বাবা-মাকে খুঁজে পায়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা