× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিমলায় ‘ধর্ষণে’ প্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা

নীলফামারী (ডিমলা) প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ২০:০২ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪ ২০:৫৮ পিএম

ডিমলা থানার ফাইল ছবি

ডিমলা থানার ফাইল ছবি

নীলফামারী ডিমলায় প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে ওই নারীর মা বাদী হয়ে ডিমলা থানায় অভিযোগ করেন। ধর্ষণের কারণে তার মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ডিমলা থানার তদন্ত কর্মকর্তা আব্দুর রহিম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার আসামি করা হয়েছে ডিমলার আলতাফ হোসেনকে।

অভিযোগের বরাতে তিনি আরও বলেন, ‘গত এক বছরে বিভিন্ন সময় ওই নারীকে ধর্ষণ করেন আসামি। এতে তিনি প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সম্প্রতি ওই নারীর শারীরিক পরিবর্তন দেখা দিলে তার মা ও প্রতিবেশীরা তাকে প্রশ্ন করেন। জেরার মুখে তিনি ধর্ষণের বিষয়টি জানান। পরে শারীরিক পরীক্ষা করে জানা যায়, তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা।’

পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, ‘আমরা এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা