× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ‘চিরকুট’ লিখে বৈদ্যুতিক মিটার চুরি চক্রের মূলহোতা গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ১৯:২৬ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪ ১৯:৩০ পিএম

বগুড়ার নন্দীগ্রামে চিরকুট লিখে মিটার চোর চক্রের মূলহোতা আক্কাস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

বগুড়ার নন্দীগ্রামে চিরকুট লিখে মিটার চোর চক্রের মূলহোতা আক্কাস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

বগুড়ার নন্দীগ্রামে চিরকুট লিখে বৈদ্যুতিক মিটার চুরি চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আক্কাস আলীকে কাহালু উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে মিটার চুরির পর কথা বলা এবং আর্থিক লেনদেন করা মোবাইল উদ্ধার করেছে পুলিশ।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সম্প্রতি নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চামটা মৌজার পুনাইল পূর্ব মাঠে অবস্থিত বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ইউপি সদস্য ইব্রাহিম আলী মণ্ডলের গভীর নলকূপের মিটার ও ইউসুফ আলী কাজীর মিটার চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চক্র নলকূপের দরজার সঙ্গে মোবাইল নম্বর লিখে চিরকুট রেখে যায়। ওই নম্বরে যোগাযোগের পর নগদের মাধ্যমে ৭ হাজার টাকা পাঠানোর পর চুরি যাওয়া বৈদ্যুতিক মিটার সরিষাক্ষেতে লুকানো আছে বলে জানায় চক্রের সদস্য। সেখানে দুটি মিটার পাওয়া যায়। এ ঘটনায় ইউপি সদস্য ইব্রাহিম আলী থানায় মামলা করেন। সেই মামলার সূত্র ধরে পুলিশ আক্কাস আলীকে গ্রেপ্তার করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা