× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪ ১২:৩৯ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪ ১৩:১৮ পিএম

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট। প্রবা ফটো

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট। প্রবা ফটো

ঘন কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ৮ কিলো‌মিটার এলাকা জুড়ে যানজ‌ট সৃ‌ষ্টি হয়েছে। শুক্রবার (১২ জানুয়া‌রি) ভোর থেকে কা‌লিহাতী উপজেলার হা‌তিয়া থেকে বঙ্গবন্ধু সেতুর আগে পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

এদিকে যানজ‌ট ও তীব্র শীতের কারণে যাত্রী ও চালকরা চরম ভোগা‌ন্তিতে পড়েছে। যানজট কমাতে হাইও‌য়ে ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পু‌লি‌শ কাজ কর‌ছে।

ট্রাকচালক সোনা মিয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ঢাকা থেকে সকাল ৮টায় এলেঙ্গায় পৌঁছেছি। এসে দেখি ধীরগতিতে গাড়ি চলাচল করছে। প্রচুর কুয়াশা ও অনেক শীত। কিছু চালকের কারণে যানজট আরও বেশি হয়।’

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর বলেন, ঘন কুয়াশা ও রাতে হাতিলায় একটি গাড়ি নষ্ট হওয়ার কার‌ণে যানজটের সৃ‌ষ্টি হয়ে‌ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভা‌বিক হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা