× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুন্সীগঞ্জে শ্রমিক লীগ নেতা হত্যার আসামি ২১ জন, গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪ ১৯:০৬ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪ ১৯:৪৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর শ্রমিক লীগের সহসভাপতি মো. জিল্লুর রহমানকে হত্যার ঘটনায় পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র শহিদুল ইসলামকে প্রধান আসামি করে ২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় মো. আরিফ নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকালে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার গভীর রাতে উপজেলার মিরকাদিম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যা ৭টার দিকে নিহতের স্ত্রী রেহানা বেগম মামলাটি করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করা হয়।

ওসি ফখরুদ্দিন ভূঁইয়া জানান, জিল্লুর রহমান হত্যা মামলায় আরিফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়। আদালত রবিবার রিমান্ডের শুনানির দিন ধার্য করেন। আরিফের পরিচয় পরে জানানো হবে। এ মামলায় সাবেক মেয়রসহ বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। 

এর আগে রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে পৌরসভার টেঙ্গর এলাকার রিকাবীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত জিল্লুর রহমান নৌকা প্রতীকের প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা