× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চরফ্যাশনে ৬ বস্তা হাঙরের শুঁটকিসহ গ্রেপ্তার ২

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪ ১৬:৩৪ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪ ১৭:১৪ পিএম

চরফ্যাশনে ছয় বস্তা হাঙরের শুঁটকিসহ আটক দুই ব্যবসায়ী। প্রবা ফটো

চরফ্যাশনে ছয় বস্তা হাঙরের শুঁটকিসহ আটক দুই ব্যবসায়ী। প্রবা ফটো

ভোলার চরফ্যাশনে বকশি লঞ্চঘাট এলাকা থেকে ছয় বস্তা হাঙর মাছের শুঁটকিসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে বন বিভাগ।

বুধবার (১০ জানুয়ারি) বন আইনে মামলার পর আটক দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার কলমি ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বকশি লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার দুই ব্যবসায়ী হলেন মো. ইদ্রিস ও মো. মোতালেব। ইদ্রিস মহিপুর লতা চাঁদলী ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মোতালেব পটুয়াখালী খেজুয়া মহিপুর এলাকার বাসিন্দা। 

চরফ্যাশন থানার দায়িত্বরত ডিউটি অফিসার এএসআই সোহেল প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

চরফ্যাশন রেঞ্জ কর্মকর্তা আব্দুস ছালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বকশি লঞ্চঘাট এলাকায় খালের পাড় থেকে ছয় বস্তা হাঙরের শুঁটকি জব্দ ও দুজনকে আটক করা হয়। পরে দুজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে চরফ্যাশন থানা হেফাজতে রাখা হয়। অবৈধ হাঙর মাছের শুঁটকিগুলো তার জিম্মায় রাখা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা