× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্দোলনের পর বেতন বাড়াল প্যাসিফিক জিন্স

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪ ২১:০৩ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪ ২১:১৩ পিএম

আন্দোলনের পর বেতন বাড়াল প্যাসিফিক জিন্স

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা অফিস ঘেরাও করার পর ৪ হাজার টাকা করে বেতন বাড়িয়েছে প্যাসিফিক জিন্স গ্রুপ। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা সিইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এনএসটি ফ্যাশনের প্রধান কার্যালয় ঘেরাও করার পর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর বেতন বাড়ানোর এ ঘোষণা দেন। বেতন বাড়ার ঘোষণা পেয়ে আন্দোলন স্থগিত করে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। 

প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানগুলো বেপজার অধীনে। বেপজা কর্তৃক নতুন বেতন স্কেল ঘোষণা করা হয়। সেই অনুযায়ী আমরা সম্প্রতি শ্রমিকদের বেতন বাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু শ্রমিকরা তাতে সন্তুষ্ট ছিলেন না। তারা ইয়ং ওয়ানের উদাহরণ দিয়ে বেপজার বেতন কাঠামো বাদ দিয়ে পাঁচ হাজার টাকা করে বেতন বাড়ানোর দাবি জানান। ওই দাবিতেই তারা আজ অফিসের সামনে অবস্থান নেয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ইয়ং ওয়ানের মতো চার হাজার টাকা করে বেতন বাড়িয়ে দিয়েছি। এতে শ্রমিকরা সন্তুষ্ট হয়েছেন। বেতন বাড়ানোর ঘোষণা দেওয়ার পরপরই তারা কাজে ফিরেছেন। সবাই আজ সারা দিন ডিউটিও করেছেন।’

সিইপিজেড সূত্রে জানা গেছে, বেপজার নতুন বেতন কাঠামোতে অন্যান্য পোশাক কারখানায় ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা। বেপজায় তা ১২ হাজার ৮০০ টাকা। তবে প্যাসিফিক জিন্সে বেতন বাড়ানোর প্রক্রিয়া ছিল ভিন্ন। এই প্রতিষ্ঠানে বেতন বাড়ানো হয় গ্রেড অনুসারে। সম্প্রতি বেপজার বেতন কাঠামো অনুযায়ী বেতন বাড়ানোর কারণে প্রতিষ্ঠানটিতে পুরোনো শ্রমিক ও নতুন শ্রমিকের বেতন প্রায় একই হয়ে যায়। তা নিয়ে অসন্তোষ দেখা দেয়। তাই চার দিন বন্ধ থাকার পর মঙ্গলবার শ্রমিকরা ইয়ং ওয়ান কারখানার মতো বেতন বাড়ানোর দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন।

শিল্প পুলিশ চট্টগ্রামের সহকারী সুপার সেলিম নেওয়াজ বলেন, ‘শ্রমিকরা ঘণ্টাখানেক আন্দোলনে ছিলেন। এরপর সবাই কাজে ফিরে গেছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা