বেসরকারি ফল
ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ০১:৩৭ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪ ০১:৪২ এএম
আনোয়ারুল আজিম আনার। ফাইল ফটো
দ্বাদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ঝিনাইদহ-৪ (সদর) আসনে জয় পেয়েছেন নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
রবিবার (৭ জানুয়ারি) রাতে পাওয়া ফল অনুযায়ী এই আসনে আনোয়ারুল আজিম আনার পেয়েছেন ৯৫ হাজার ৯০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) আব্দুর রশিদ খোকন পেয়েছেন ৫৭ হাজার ১৯৪ ভোট।
আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৩২৯ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ৪৬৫ জন, নারী ভোটার ১ লাখ ৫৫ হাজার ৮৬০ জন। কেন্দ্রের সংখ্যা মোট ১১৭টি।
রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। কিছু জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোট বাতিল করা হয়েছে কয়েকটি ভোটকেন্দ্রে। জাল ভোট দেওয়ার চেষ্টা করায় কয়েকজনকে গ্রেপ্তার, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) হিসাবে সারা দিনে ভোট পড়েছে ৪০ শতাংশের মতো। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।