× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেসরকারি ফল

লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ জয়ী

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ০০:১০ এএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪ ০০:১৫ এএম

মো. আব্দুল্লাহ। ফাইল ফটো

মো. আব্দুল্লাহ। ফাইল ফটো

দ্বাদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) মো. আব্দুল্লাহ।

রবিবার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহানের ঘোষণা করা ফল অনুযায়ী এই আসনে আব্দুল্লাহ পেয়েছেন ৪৬ হাজার ৩৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী মোশারফ হোসেন পেয়েছেন ৩৩ হাজার ৮১০ ভোট।

নির্বাচনে মোট ২৩.৬৪ শতাংশ ভোট পড়েছে। লক্ষ্মীপুর-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৯ হাজার ৬৩৪ জন। আসনটির ১২১টি ভোটকেন্দ্রের ৮৮৪টি ভোট কক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

বিজয়ী আব্দুল্লাহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আসনটির সাবেক সংসদ সদস্য। তিনি ২০১৪ সালে নৌকা প্রতীকে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। কিছু জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোট বাতিল করা হয়েছে কয়েকটি ভোটকেন্দ্রে। জাল ভোট দেওয়ার চেষ্টা করায় কয়েকজনকে গ্রেপ্তার, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) হিসাবে সারা দিনে ভোট পড়েছে ৪০ শতাংশের মতো। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা