× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেসরকারি ফল

বগুড়া-৫ আসনে নৌকার প্রার্থী মজিবর রহমান মজনুর জয়

বগুড়া প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ২২:৫৬ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ২২:৫৭ পিএম

মজিবর রহমান মজনু। ফাইল ফটো

মজিবর রহমান মজনু। ফাইল ফটো

দ্বাদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মজিবর রহমান মজনু।

রবিবার (৭ জানুয়ারি) রাতে পাওয়া ফল অনুযায়ী এই আসনে মজিবর রহমান মজনু পেয়েছেন মোট এক লাখ ৯৮ হাজার ১৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোটের নজরুল ইসলাম (মিনার প্রতীক) পেয়েছেন ৪ হাজার ১০৫ ভোট।

বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

মজিবর রহমান মজনু বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি এর আগে শেরপুর উপজেলা চেয়ারম্যান ছিলেন।

এই আসনে অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ কংগ্রেসের মামুনার রশিদ (ডাব প্রতীক) ২ হাজাত ৪২৫ ভোট, বিএনএফ'র আলী আসলাম হোসেন রাসেল (টেলিভিশন প্রতীক) ২ হাজার ১৯১ ভোট, জাসদের রাসেল মাহমুদ (মশাল প্রতীক) এক হাজার ৬ ভোট পেয়েছেন।

জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, বগুড়া- ৫ আসনে মোট ৩৯দশমিক ৩৬ শতাংশ ভোট পড়েছে।

রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। কিছু জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোট বাতিল করা হয়েছে কয়েকটি ভোটকেন্দ্রে। জাল ভোট দেওয়ার চেষ্টা করায় কয়েকজনকে গ্রেপ্তার, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) হিসাবে সারা দিনে ভোট পড়েছে ৪০ শতাংশের মতো। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা