× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেসরকারি ফল

জয়পুরহাট-২ আসনে জয়ী আবু সাঈদ আল মাহমুদ স্বপন

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ২২:০১ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪ ১২:১৬ পিএম

আবু সাঈদ আল মাহমুদ স্বপন। ফাইল ফটো

আবু সাঈদ আল মাহমুদ স্বপন। ফাইল ফটো

দ্বাদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে জয়পুরহাট-২ (আক্কেলপুর-ক্ষেতলাল-কালাই) আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

রবিবার (৭ জানুয়ারি) রাতে পাওয়া ফল অনুযায়ী এই আসনে আবু সাঈদ আল মাহমুদ স্বপন পেয়েছেন এক লাখ ৫১ হাজার ১২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (কাঁচি প্রতীক) গোলাম মাহফুজ চৌধুরী পেয়েছেন ৩২ হাজার ৫৪১ ভোট।

এই আসনে ৩ লাখ ৩৫ হাজার ৯৭২ জন ভোটার রয়েছে।

সংশ্লিষ্ট উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী অফিসার স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য জানা গেছে।

রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। নির্বাচন কমিশনের (ইসি) হিসাবে সারা দিনে ভোট পড়েছে ৪০ শতাংশের মতো। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা