× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

গোপালগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ২৮ জুলাই ২০২২ ১৪:২৩ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

গোপালগঞ্জে ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে কাশিয়ানী উপজেলার গোপালপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের এই দুর্ঘটনায় আহত হয়েছেন  আরও একজন।

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের রওশন মোল্লার ছেলে মফিজ মোল্লা (২২) ও রায়দুল মোল্লার ছেলে মারুফ মোল্লা (১৮)।

কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই মো. সিরাজুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেলে করে তিন আরোহী কাশিয়ানী থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে ট্রাক ও মাইক্রোবাসের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলের তিন আরোহী আহত হন। তাদের গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মফিজ ও মারুফকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।’

দুর্ঘটনার পরপরই ট্রাক ও মাইক্রোবাসটি পালিয়ে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা