বগুড়া-৫
বগুড়া অফিস
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪ ২০:০০ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪ ২০:২৪ পিএম
ফাইল ছবি
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মজিবর রহমান মজনুর প্রধান নির্বাচনী কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) বিকালে জেলার শেরপুরে শহরের জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, নির্বাচনী ওই কার্যালয়ের পাশে মুখোশপরা দুজন মোটরসাইকেল নিয়ে আসে। এরপর একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। ককটেলের শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে।
ওসি রেজাউল করিম রেজা বলেন, ‘ককটেলসদৃশ্য বস্তুর বিম্ফোরণের শব্দ পাওয়া গেছে। বিষয়টি জানার পর তা খতিয়ে দেখতে কাজ শুরু হয়েছে। দ্রুতসময়ের মধ্যেই দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।’