× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলন্ত বাসে শিক্ষার্থীকে ‘যৌন নিপীড়ন’, চালক গ্রেপ্তার

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২৮ জুলাই ২০২২ ১৩:৫১ পিএম

বিকাশ পরিবহনের চালক মো. মাহবুবুর রহমান

বিকাশ পরিবহনের চালক মো. মাহবুবুর রহমান

রাজধানীতে চলন্ত বাসে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বিকাশ পরিবহনের এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই বাস চালকের নাম মো. মাহবুবুর রহমান। গত বুধবার রাতে আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মো. কুদরত-ই-খুদা বলেছেন, চালকের সহকারীকেও তারা গ্রেপ্তারের চেষ্টা করছেন।

এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টায় থাকা ওই শিক্ষার্থীর বাসা ঢাকার আজিমপুর এলাকায়। ২৪ জুলাই রাতে ধানমণ্ডি থেকে বাসায় যাওয়ার পথে বাসের ভেতর নিপীড়নের শিকার হওয়ার পর তিনি ফেইসবুকে ঘটনাটি প্রকাশ করেন।

কুদরত-ই-খুদা বলেন, বিষয়টি নজরে এলে পুলিশ ওই তরুণীর সঙ্গে যোগাযোগ করে। পরে লালবাগ থানায় মেয়েটির বাবা একটি মামলা করেন এবং পুলিশ অভিযান চালিয়ে বাস চালক মাহবুবুরকে গ্রেপ্তার করে।

অভিযোগে বলা হয়েছে, ‘ওই ছাত্রী সেদিন রাত পৌনে ৯টার দিকে ধানমণ্ডি থেকে আজিমপুরে যাওয়ার জন্য বিকাশ পরিবহনের বাসে ওঠেন। বাসে উঠে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন।’

‘এক পর্যায়ে তিনি অনুভব করেন, তার শরীরে কেউ হাত দিয়েছে। এরপর তাকিয়ে দেখেন, বাসে কোনো যাত্রী নেই এবং তার পাশের সিটে বাস চালকের সহকারী।’

পুলিশ কর্মকর্তা কুদরত-ই-খুদা বলেন, বিপদ আঁচ করতে পেরে মেয়েটি হেলপারকে ধাক্কা দিয়ে সরিয়ে সিট থেকে বের হওয়ার চেষ্টা করেন। বাসের হেলপার তখন তার মুখ চেপে ধরে। ধস্তধস্তির এক পর্যায়ে হেলপারকে সরিয়ে ওই তরুণী চালককে চিৎকার করে বাস থামাতে বলেন। কিন্তু চালক বাস না থামিয়ে দ্রুতগতিতে ইডেন কলেজের সামনে দিয়ে আজিমপুরের দিকে যেতে থাকেন।

এক পর্যায়ে আজিমপুর গার্লস স্কুলের কাছে বাসের গতি কমে গেলে ওই ছাত্রী লাফ দিয়ে বাস থেকে নেমে যান বলে পুলিশকে জানিয়েছেন।

এ ঘটনায় মামলা হওয়ার পর তদন্তে নেমে পুলিশ ক্লোজড সার্কিট (সিসি ক্যামেরা) ক্যামেরার ভিডিও দেখে বিকাশ পরিবহনের বাসটি শনাক্ত করে এবং চালক মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করে।

পাশাপাশি ওই বাসটি পুলিশ জব্দ করেছে বলে জানান অতিরিক্ত উপ কমিশনার কুদরত-ই-খুদা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা