× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার মাশরাফির পক্ষে প্রচারণায় ‘ফুটবলম্যান’

নড়াইল সংবাদাতা

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ২০:৫১ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪ ২০:৫৭ পিএম

মাশরাফি বিন মর্তুজার নির্বাচনী প্রচারণায় নেমেছেন ফুটবলম্যান খ্যাত গিনেজ রেকর্ডধারী মাসুদ রানা। প্রবা ফটো

মাশরাফি বিন মর্তুজার নির্বাচনী প্রচারণায় নেমেছেন ফুটবলম্যান খ্যাত গিনেজ রেকর্ডধারী মাসুদ রানা। প্রবা ফটো

মাশরাফি বিন মর্তুজা মানে এক আবেগের নাম। এই ক্রিকেট তারকা এখন বাংলাদেশের সংসদ সদস্য। এবারও তিনি নড়াইল-২ আসনে (সদর ও লোহাগড়া) আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। আবেগের জায়গা থেকে আশরাফুল ও রাজীবের পর মাশরাফির পক্ষে এক ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণায় নেমেছেন ফুটবলম্যান খ্যাত গিনেজ রেকর্ডধারী মাসুদ রানা।

মাথায় ফুটবল রেখে মোটরসাইকেল চালিয়ে মাশরাফির জন্য ভোট প্রার্থনা করছেন মাসুদ রানা। মাশরাফিকে বিজয়ী করার জন্য প্রতিদিন নৌকা প্রতীকে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।

মাসুদ রানার সঙ্গে কথা বলে জানা গেছে, তার বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার বরুরা গ্রামে। ১ জানুয়ারি ঢাকা থেকে নড়াইল এসেছেন তিনি। মাশরাফির পক্ষে প্রচার শেষে ৭ জানুয়ারি নড়াইল থেকে ফিরবেন।

মাসুদের আগে নিজ উদ্যোগে ব্যাটারিচালিত নৌকা বানিয়ে মাশরাফির পক্ষে প্রচারণায় নামেন ঝিনাইদহের আশরাফুল ইসলাম। মোটরসাইকেলের সঙ্গে নৌকা যুক্ত করে প্রচার চালিয়ে যাচ্ছেন আশরাফুল। তার নৌকায় আছে জাতীয় পতাকা, এলইডি টিভি, মাইক, মাশরাফির ছবি ও বর্তমান সরকারে বিভিন্ন উন্নয়নের চিত্র। মাইকে মাশরাফির পক্ষে গান বাজিয়ে ও টিভিতে মাশরাফির বিভিন্ন ভিডিও দেখিয়ে জনগণকে আকৃষ্ট করছেন তিনি।

এছাড়াও মাশরাফির জন্য প্রচারণা চালাতে ভোলার চরফ্যাশন থেকে রাজীব নামের এক কৃষক এসেছেন নড়াইলে। তিল তিল করে জমানো টাকা ১৩ হাজার লিফলেট ছাপিয়ে এনে নড়াইলে মাশরাফির পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তিনি।

এ ব্যাপারে মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপন বলেন, মাশরাফির ভালোবাসার টানে স্বপ্রণোদিত হয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন। তার ভক্তরা এসে প্রচারণায় অংশ নিচ্ছেন। তাদের যাতে কোনো অনুবিধা না হয় খোঁজ-খবর রাখা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা