× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জ–২

আইজিপি সাহেব নৌকার পক্ষে থাকেন, না হয় এলাকা ছেড়ে চলে যান: কাহার আকন্দ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ১৫:৩৭ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪ ১৬:১৬ পিএম

মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় নৌকার প্রার্থী সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল কাহার আকন্দ।

মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় নৌকার প্রার্থী সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল কাহার আকন্দ।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদকে হুঁশিয়ারি দিয়ে তাকে নৌকার পক্ষে কাজ করতে বলেছেন একই আসনের নৌকা মার্কার প্রার্থী সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল কাহার আকন্দ। আর নৌকার পক্ষে কাজ না করলে তাকে এলাকা ছেড়ে ঢাকায় চলে যেতে বলেছেন আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী।

তিনি বলেন, ‘আর এক পা আগাবেন না। হয় নৌকার সঙ্গে থাকুন, না হয় কটিয়াদী ছেড়ে ঢাকা চলে যান। আর যদি আপনি একটি কথা নৌকার বিরুদ্ধে বলবেন, তাহলে আপনার বাড়ি ঘেরাও করা হবে।’

মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য নূর মোহাম্মদ নৌকাকে ডুবাতে কাজ করছেন মন্তব্য করে নৌকা মার্কার প্রার্থী কাহার আকন্দ বলেন, ‘এই নূর মোহাম্মদের বাবা আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন। তিনি দলীয় নেতাকর্মীদেরকে বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আক্তারুজ্জামান রঞ্জনের ট্রাকের পক্ষে কাজ করতে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘আইজিপি সাহেব আপনাকে আমি ভালো করে চিনি, আপনার আমার বাড়ি কাছাকাছি। আর এক পাও আগাবেন না। হয় নৌকার পক্ষে থাকেন, না হয় কিশোরগঞ্জ-কটিয়াদী ছেড়ে ঢাকায় চলে যান। আর যদি একটা কথা নৌকার বিরুদ্ধে বলবেন- তাহলে আপনার বাড়িও ঘেরাও করবে কটিয়াদী-পাকুন্দিয়ার নেতাকর্মীরা।’

‘আমি আপনাকে সাবধান করতে চাই এবং তার ছেলে-পেলে যারাই আছে সাবধান হবেন, না হয় আরেকটি ১৯৯৭ সৃষ্টি হবে,’ যোগ করেন নৌকার প্রার্থী।

কাহার আকন্দ আরও বলেন, ‘আপনারা কি রাজি আছেন আমার সঙ্গে যেতে? তাদেরকে ঘেরাও করে আমরা এখান থেকে উৎখাত করব।’

কিশোরগঞ্জ-২ আসনে আবদুল কাহার আকন্দ ছাড়াও বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ ও সাবেক সংসদ সদস্য মো. সোহরাব উদ্দিন আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। নৌকা না পেয়ে সোহরাব উদ্দিন ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই আসনে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। মনোনয়নবঞ্চিত হয়ে নির্বাচনে আখতারুজ্জামানকে সমর্থন দিয়েছেন বর্তমান সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ। ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আলোচিত এই তিন প্রার্থীতে বিভক্ত হয়ে প্রকাশ্যে নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগে চালাচ্ছেন।

বক্তব্যের বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী আবদুল কাহার আকন্দ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘নৌকা হলো বঙ্গবন্ধুর মার্কা, জননেত্রী শেখ হাসিনার মার্কা। এই নৌকা প্রতীক নিয়ে ২০১৮ সালে সাবেক আইজিপি নূর মোহাম্মদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাই নৈতিকভাবে তিনি নৌকার পক্ষে কাজ করবেন। কিন্তু তিনি নৌকার পক্ষে কাজ না করে বিরুদ্ধে অবস্থান নিয়ে নৌকা প্রতীক তথা নৌকার প্রার্থীকে কোণঠাসা করার কাজে লিপ্ত হয়েছেন। তাই আমি বলেছি- আপনার যদি নৌকার পক্ষে কাজ করতে কষ্ট হয়, খারাপ লাগে তবে, আপাতত আপনি এলাকা ছেড়ে চলে যান।’

প্রতিক্রিয়া জানতে সংসদস সদস্য নূর মোহাম্মদকে ফোন দেওয়া হলে তার ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা