× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনী সভায় খায়রুজ্জামান লিটন

খালেদা জিয়ার কথা তো আমরা রাখছি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ১৯:৪৮ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ২০:০৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনী সভায় যোগ দেন শত শত নেতাকর্মী। প্রবা ফটো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনী সভায় যোগ দেন শত শত নেতাকর্মী। প্রবা ফটো

‘খালেদা জিয়া বলেছিলেন, দেশে পাগল আর শিশু ছাড়া কেউ-ই নিরপেক্ষ নয়। ওই সব পাগল-শিশুকে আমরা কেয়ারটেকারের দায়িত্ব দিতে পারি। তাহলে তো আমরা খালেদা জিয়ার কথাই রাখছি।’

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মনাকষা বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী সভায় এ কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ কে এম খায়রুজ্জামান লিটন। এ সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি।

লিটন বলেন, ‘আমরা তো বিএনপির কথা শুনেছি। তাহলে তাদের নির্বাচনের না আসার কারণ কী, গোসসা করার কারণ কী। কারণ তারা নির্বাচন মোকাবিলা করতে ভয় পায়, মানুষকে ভয় পায়।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে তোমরা বলো, ভোট হতে দেব না। এত বড় কলিজা তোমাদের কী করে হয়, সেটা আমরাও দেখতে চাই। তারা বলেছিল, ১ তারিখের পর দেশের অবস্থা এমন করে তুলবে, সরকার নির্বাচন বন্ধ করে আমাদের সঙ্গে আলোচনা করে কেয়ারটেকার সরকার গঠন করবে। এসবের কোনো আলামত দেখা যাচ্ছে? ইনশাআল্লাহ কোনো দিনই এ আলামত দেখা যাবে না।‘

স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে তৃণমূলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, আসনটির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাহদাৎ খুররাম মির্জাসহ নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা