× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আরেকটা মাশরাফি আসবে না– অন্যায়ের প্রতিবাদ করবে’

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ১৭:১০ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ১৮:১২ পিএম

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রগুরাথপুর প্রাইমারি স্কুল মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন মাশরাফি বিন মর্তুজা। প্রবা ফটো

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রগুরাথপুর প্রাইমারি স্কুল মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন মাশরাফি বিন মর্তুজা। প্রবা ফটো

নড়াইল-২ (লোহাগড়া ও সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা বলেছেন, তিনি যেভাবে জনগণের জন্য অন্যায়-অনিয়মের প্রতিবাদ করেন– এমন কেউ জনসেবক হিসেবে ভবিষ্যতে নাও আসতে পারে।

তিনি বলেন, ‘এটা শুধু একটা নির্বাচন নয়, আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্ভর করছে ৭ জানুয়ারির এই নির্বাচন। কেউ ঘরে বসে থাকবেন না। একটু সময় নষ্ট করে পরিবারের সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে আসবেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রগুরাথপুর প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। 

ভোটারদের উদ্দেশে মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘আপনাদের দায়িত্ব ৭ জানুয়ারি পর্যন্ত। ৮ জানুয়ারির পর থেকে আপনাদের এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের সব দায়িত্ব আমি নেব– এতটুকু কথা দিচ্ছি আপনাদের, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আমার প্রতি আপনারা বিশ্বাস রাখেন।’

তিনি বলেন, ‘অনেক মেঘা প্রকল্প এখনও চলমান রয়েছে, এগুলো যেন থমকে না যায়। বিগত ৫ বছর আমি আপনাদের সঙ্গে থেকে সাধ্যমতো উন্নয়ন করার চেষ্টা করেছি। তাই আপনার ভোট না পেলেও আমি জিতে যাব এই মানষিকতা পোষণ করবেন না। একটি প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না, আপনারা যদি ভুল করেন।’

এরপর মাশরাফি চন্ডিবরপুর ইউনিয়নের ফেদী বাজার, চালিতাতলা বাজার ও রতডাঙ্গা বাজারে পথসভা করেন। এ সময় আউডিয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম পলাশ, চন্ডিবরপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমানসহ জেলা-উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা