× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফরিদপুরে সাজ সাজ রব

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ১৪:২২ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ১৫:৩২ পিএম

ফরিদপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মিছিল নিয়ে জনসভাস্থলে যাচ্ছে নেতাকর্মীরা। প্রবা ফটো

ফরিদপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মিছিল নিয়ে জনসভাস্থলে যাচ্ছে নেতাকর্মীরা। প্রবা ফটো

দ্বাদশ সংসদের নির্বাচনী জনসভায় অংশ নিতে ফরিদপুর যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফরিদপুর শহরে বিরাজ করছে সাজ সাজ রব। সেখানে নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে জনসভাস্থল রাজেন্দ্র কলেজ মাঠে গিয়ে দেখা গেছে, মাঠসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছে। মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলের দিকে আসছে। তারা কলেজের দুটি ফটক দিয়ে মাঠে ঢুকছেন।

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখা প্রসঙ্গে ফরিদপুরের নেতারা বলছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। এ ধারা অব্যাহত রাখতে নির্বাচনী জনসভায় আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান করবেন প্রধানমন্ত্রী।

এদিকে দলীয় প্রধানের আগমন উপলক্ষে প্রস্তুত করা হয়েছে রাজেন্দ্র কলেজ মাঠ। এ ছাড়া শহরের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। বিভিন্ন ভবন রঙ করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনে ফরিদপুর শহরে বিরাজ করছে সাজ সাজ রব।

নেতাকর্মীরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার ফরিদপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। তার আগমনে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে প্রস্তুত করা হয়েছে দৃষ্টিনন্দন মঞ্চ, করা হয়েছে বিশাল প্যান্ডেল। নতুন সাজে সেজেছে পুরো শহর। আজ বেলা ৩টায় এখানে নির্বাচনী জনসভা আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা