× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুর-৪ আসনে ১৪ দলের প্রার্থীকে জাতীয় পার্টির সমর্থন

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ০০:৫৭ এএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ১১:১৩ এএম

লক্ষ্মীপুর-৪ আসনে ১৪ দলের মনোনীত নৌকার প্রার্থী মোশারফ হোসেনকে সমর্থন দিয়েছেন জাতীয় পার্টি নেতাকর্মীরা। প্রবা ফটো

লক্ষ্মীপুর-৪ আসনে ১৪ দলের মনোনীত নৌকার প্রার্থী মোশারফ হোসেনকে সমর্থন দিয়েছেন জাতীয় পার্টি নেতাকর্মীরা। প্রবা ফটো

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ১৪ দলের মনোনীত নৌকার প্রার্থী মোশারফ হোসেনকে সমর্থন দিয়েছেন জাতীয় পার্টি।

সোমবার (১ জানুয়ারি) রাতে কমলনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. নোমান ও সাধারণ সম্পাদক ইমানুর জামান বাসারের নেতৃত্বে ২ শতাধিক নেতাকর্মীর একটি প্রতিনিধিদল মোশারফ হোসেনকে সমর্থন জানায়।

এ সময় নৌকার প্রার্থী মোশারফ হোসেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চরলরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নুরুল আমিন, কমলনগর উপজেলা সভাপতি মো. নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু উপস্থিত ছিলেন।

কমলনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইমানুর জামান বাসার বলেন, ‘জাতীয় পার্টি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গেই ছিল। দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি আলাদাভাবে অংশ নিয়েছে। তাই এ আসনে আমাদের দলীয় প্রার্থী না থাকায় আমরা ১৪ দল মনোনীত নৌকা মার্কার পক্ষে মোশারফ হোসেনকে সমর্থন দিয়েছি। নৌকাকে বিজয়ী করতে জাতীয় পার্টি কাজ করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা