× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোর-৪

নির্বাচনী সভায় এনামুল হক বাবুল : শেখ হাসিনার নৌকায় ভোট দিলে উন্নয়নের সুফল পাবে সবাই

অভয়নগর (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩ ২১:৪২ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩ ২২:২২ পিএম

বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের খাজুরা বাজার গোহাটা মাঠে বৃহস্পতিবার আওয়ামী লীগ আয়োজিত কমিসভায় স্থানীয় নেতাদের সঙ্গে নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুল। প্রবা ফটো

বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের খাজুরা বাজার গোহাটা মাঠে বৃহস্পতিবার আওয়ামী লীগ আয়োজিত কমিসভায় স্থানীয় নেতাদের সঙ্গে নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুল। প্রবা ফটো

যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুল বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতীক নৌকা। জাতির আশা-আকাঙ্ক্ষারও প্রতীক এটি। ফলে নৌকায় ভোট দিলে সারা দেশের উন্নয়ন হবে। অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়ায় সেই উন্নয়নের সুফল পাবে সবাই। 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের খাজুরা বাজার গোহাটা মাঠে আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় এসব কথা বলেন তিনি। দলীয় কর্মিসভা হলেও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তা বিশাল জনসভায় পরিণত হয়। এ সময় নৌকা প্রতীক ও বাবুলকে নিয়ে স্লোগানে স্লোগানে সভাস্থল মুখরিত করে তোলেন নেতাকর্মীরা।

বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ মণ্ডলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, যশোর জেলা পরিষদের সদস্য সাইফুজ্জান চৌধুরী ভোলা, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, বাঘাপাড়া পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী, অভয়নগর ছাত্রলীগের আহ্বায়ক শাহ খালিদ মামুন, বাঘারপাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহজালাল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল্লাহ রানা প্রমুখ। সভা সঞ্চালনা করেন বন্দবিলা ওয়ার্ড  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জয়। 

এনামুল হক বাবুল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘‘ভেদাভেদ ভুলে সবাই মিলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার স্বপ্ন ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।’’

বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের খাজুরা বাজার গোহাটা মাঠে বৃহস্পতিবার আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলের কর্মিসভায় জনতার ঢল। প্রবা ফটো

এর আগে সকালে অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ১ ও ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী সভা ও গণসংযোগ করেন এনামুল হক বাবুল। নওয়াপাড়া রেলস্টেশন চত্বরে অভয়নগর-নওয়াপাড়া পৌর ইকুভমেন্ট হ্যান্ডলিং ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাগুন মণ্ডলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন অভয়নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, সাফিয়া খানম, নওয়াপাড়া রাজঘাট শিল্পাঞ্চল শাখার জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক লায়লা খাতুন। 

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে বক্তব্য দিচ্ছেন যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুল। প্রবা ফটো 

মতবিনিময় সভায় বাবুল বলেন, ‘আপনাদের ভোটে জিতে জাতীয় সংসদে যেতে পারলে নওয়াপাড়া ভৈরব নদীকে বাঁচানো ও ভবদহ জলাবদ্ধতা সমস্যা স্থায়ী সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। নওয়াপাড়াকেন্দ্রিক প্রায় ৯০ হাজার শ্রমিক আছে। মালিকদের সঙ্গে নিয়ে তাদের ন্যায্য মজুরি পাওয়া ও তাদের জীবনমান উন্নয়নে কাজ করব। ৭ জানুয়ারি আপনাদের কাছে নৌকায় ভোট চাই। আপনারা কেন্দ্রে গিয়ে ভোট দেবেন, যাকে খুশি তাকে দেবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা