× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে শীতার্তদের পাশে পুনাক

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩ ২১:২২ পিএম

ফেনীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে পুনাক। প্রবা ফটো

ফেনীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে পুনাক। প্রবা ফটো

ফেনীর অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। পুনাকের ফেনী জেলা কমিটির উদ্যোগ নেওয়া হয়েছে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।

বুধবার (২৭ ডিসেম্বর) ফেনীর সোনাগাজী উপজেলায় কম্বল বিতরণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়েছে। এদিন জেলার ২৫০ জন শীতার্তকে কম্বল উপহার দেওয়া হয়।

উপজেলার দক্ষিণ চর চান্দিয়া আজিজুল হক-মাইমুন আরা জুনিয়র হাই স্কুল চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন করেন পুনাক ফেনী জেলার সভাপতি ও পুলিশ সুপারের স্ত্রী নুসরাত রহমান।

প্রধান অতিথির বক্তব্যে নুসরাত রহমান বলেন, “আমরা আছি তোমাদের সাথেই’ স্লোগান সামনে রেখে পুনাক দেশব্যাপী বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত করছে। এরই ধারাবাহিকতায় পুনাক ফেনীর অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণের এ কর্মসূচি হাতে নিয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্মসূচির পৃষ্ঠপোষক ওমানে প্রবাসী বাংলাদেশি প্রতিষ্ঠান আল বারাকা গ্রুপের পরিচালক নাসরিন সুলতানা। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) স্ত্রী উখিং মারমা, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায়, পুনাক নেত্রী মুক্তা রায়, আল বারাকা গ্রুপের পরিচালক ও প্রবাসী সিআইপি আবু ইউসুফ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা