× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩ ১৯:১৫ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩ ১৯:৪৭ পিএম

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটির কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) বিকালে উপজেলার ২নম্বর রাইখালী ইউনিয়নের সীতাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের নাম- অংশে হ্লা মারমা। সে চন্দ্রঘোনা থানার রাইখালী ইউনিয়নের সীতাপাহাড় এলাকার মংপলু মারমার ছেলে। বাঙালহালিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল সে।

৩২২নম্বর নারানগিরি মৌজা হেডম্যান উবাথোয়াই চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গরু চড়াতে গিয়ে ওই শিক্ষার্থী বন্যহাতির সম্মূখীন হয়েছিল। সেসময় কিছু বুঝে উঠার আগে হাতি তাকে আক্রমণ করে। আক্রমণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা বলেন, আমিও খোঁজখবর নিয়ে ছেলেটির মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। ধারণা করা হচ্ছে, সীতাপাহাড় এবং জগনাছড়ির মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটেছে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জানান, আমরা খবর শুনেছি, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। পুলিশ থানায় আসার পর বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা