প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩ ১৫:৫২ পিএম
লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনা মুনা নদীর ভাঙ্গন কবলিত হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে। প্রবা ফটো
লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনা ৫০০ দরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর ভাঙ্গন কবলিত হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য লায়ন প্রকৌশলী তানভির শাকিল জয়।
ক্লাবের লায়ন মো. তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপত্বি করেন লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনার সভাপতি লায়ন মো. শাহিন আকতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাজিপুর উপজেলা চেয়ারম্যান মো. খলিলুর রহমান সিরাজী, কাজিপুর পৌর মেয়র আবদুল হান্নান তালুকদার প্রমুখ।
লায়ন মো. শাহিন আকতার বলেন, আমরা তিন বছর ধরে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় সহযোগিতা দিয়ে আসছি। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ এ২ জেলার জেলা গভর্নর লায়ন বিচারপতি বশির উল্লাহ এ বছরের কল ছিল ‘জাস্টিন ফর অল’। তারই অংশ হিসেবে আজকের এই আয়োজন। ভবিষ্যতেও দরিদ্রদের পাশে থাকবে লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনার সাবেক সভাপতি লায়ন মো. মাসউদ করিম, সহসভাপতি লায়ন মো. হাসানুর রহমান, লায়ন প্রকৌশলী মোশাররফ হোসেন, লায়ন মো. মনিরুজ্জামান, লায়ন মো. বুলবুল ইসলাম, লায়ন্স মো. জাহিদুল ইসলাম, লায়ন জিন্নাহ প্রমুখ।