× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হবে : সিইসি

যশোর প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩ ১৫:৪০ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩ ১৬:১১ পিএম

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হবে : সিইসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ’এবারের  নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। তাই  প্রশাসনকে কঠোর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুর ১টায় যশোরের শেখ হাসিনা হাইটেক পার্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সকাল ১০টায় ওই বৈঠক শুরু হয়।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। তবে নির্বাচন কমিশন, প্রার্থী—সবাইকে মিলে প্রতিদ্বন্দ্বিতার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। ভোটাররা কেন্দ্রে আসবেন। নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা বিভিন্ন স্থান থেকে স্বতন্ত্র প্রার্থীদের নানা সমস্যার কথা জেনেছি। সেগুলো নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। সমস্যাগুলো যদি সত্যিকারের হয়ে থাকে, কীভাবে নিরসন করা যায়, সেই দায়িত্ব আমরা দিয়েছি। ওনারাও (স্থানীয় প্রশাসন) প্রতিশ্রুতি দিয়েছেন যে ওনারা আন্তরিকভাবে চেষ্টা করবেন। যদি কোনো আচরণবিধির ব্যত্যয় ঘটে, সহিংসতার ঘটনা ঘটে থাকে, তাৎক্ষণিকভাবে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা গ্রহণ করে, সেই নির্দেশনা দেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা