× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে প্রচারণা শুরু

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৯:০২ পিএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৯:২১ পিএম

প্রধানমন্ত্রীর পক্ষে প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রবা ফটো

প্রধানমন্ত্রীর পক্ষে প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রবা ফটো

গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় নৌকার পক্ষে মিছিল বের করে দুই উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠেনর নেতাকর্মীরা। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে নির্বাচনী এলাকা। 

দুপুরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নির্বাচনে শেখ হাসিনার প্রচারণায় করণীয় শীর্ষক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার ও আওয়ামী লীগ নেতারা বক্তব্য দেন। পরে কোটালীপাড়া পৌরসভা ও ১১টি ইউনিয়নের মনোনীত সমন্বয়কদের কাছে প্রধানমন্ত্রীর পোস্টার ও লিফলেট তুলে দেওয়া হয়। 

সভায় শহীদ উল্লা খন্দকার বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি করে দেওয়া হয়েছে। স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে পৌঁছাবেন তারা। প্রধানমন্ত্রীর শাসন আমলের উন্নয়নের চিত্র তুলে ধরা হবে। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেবেন এবং তার জন্য ভোট প্রার্থনা করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা