× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমদানি পণ্যবাহী ট্রাকে পেট্রলবোমা হামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩ ২২:৪৫ পিএম

পেট্রলবোমা হামলার শিকার আমদানি পণ্যবাহী ট্রাক। প্রবা ফটো

পেট্রলবোমা হামলার শিকার আমদানি পণ্যবাহী ট্রাক। প্রবা ফটো

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের ইয়ার্ড থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাকে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। 

রবিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার পরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর ট্রাক টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, অতর্কিতভাবে দুর্বৃত্তরা বাদামভর্তি ট্রাকটিতে পেট্রলবোমা নিক্ষেপ করলে বাদামের বস্তায় আগুন লাগে। ট্রাকচালক আতঙ্কিত হয়ে নিয়ন্ত্রণ হারালে সামনের দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। ঘটনার সময় অর্ধশত আমদানি পণ্যবাহী  ট্রাক সড়কেই আটকা পড়ে।

ওসি মো.সাজ্জাদ হোসেন বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। পেট্রল বোমার আগুনে বাদামের কয়েকটি বস্তা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। ট্রাকটি চট্রগ্রামের উদ্দ্যেশে ছেড়ে যাচ্ছিল।

তিনি বলেন, হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে। পণ্যবাহী ট্রাকগুলো গন্তব্যে ছেড়ে যেতে নিরাপত্তা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা