× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজের ৫ দিন পরও উদ্ধার হয়নি শিশু শাহিন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩ ১৭:৫৫ পিএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩ ১৯:১৮ পিএম

নিখোঁজ শাহিন আলী। সংগৃহীত ছবি

নিখোঁজ শাহিন আলী। সংগৃহীত ছবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের প্রবাসী সানের আলীর ১২ বছর বয়সি শিশু শাহিন আলী ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে।  সোমবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে বাড়ি থেকে দাদার পাখি ভ্যান গাড়ী নিয়ে বের হয়ে সে আর বাড়ি ফিরেনি।

শাহিনের মা কমোলি খাতুন ও নানা নুর ইসলাম বলেন, শাহিন প্রায় দিন বিকালে পাখি ভ্যান গাড়ি নিয়ে ভাড়া মারতে তেকলা বাজারে যায়। ওইদিন বের হয়ে আর ফেরেনি। সকলের ধারনা অপহরণকারীরা তাকেসহ ভ্যান গাড়ি ছিনতাই করেছে।

তারা জানান, এ বিষয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য সোহেল রানা ও আদাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আহসান হাবীব দিলিপ বলেন, প্রায় ১০ থেকে ১৫ দিন যাবত তেকালা এলাকায় অন্য জেলার খারাপ ও নেশাখোর মানুষের আসা যাওয়া বেড়েছে, আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে।

তিনি বলেন, গত কয়েকদিন গরুসহ বিভিন্ন চুরি বেড়েছে। তবে তেকালা ক্যাম্প পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো না। তদন্ত করে দ্রুত বাচ্চাটি উদ্ধারের দাবি জানাচ্ছি।

দৌলতপুর ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পুলিশ তৎপর আছে। শিশু শাহিনকে উদ্ধারের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা