× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুপুরে যোগদান, বিকালেই বদলি আলমডাঙ্গা থানার ওসি

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ১৮:০৫ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩ ১৯:০৭ পিএম

ওসি মোশাররফ হোসেন। প্রবা ফটো

ওসি মোশাররফ হোসেন। প্রবা ফটো

দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মাথায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনকে বদলি করা হয়েছে। এর আগে তিনি মাগুরা শালিখা থানার ওসি ছিলেন। কয়েক দিন আগে তাকে এই থানায় বদলি করা হয়।

বুধবার (১৩ ডিসেম্বর) চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার মো. নাজিম উদ্দীন আল আজাদ  (ক্রাইম অ্যান্ড অপস) প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে ওসিকে তাৎক্ষণিক বদলি করা হয় তা জানাতে পারেনি তিনি। তবে ওসির সঙ্গে চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে বৈঠকের অভিযোগে উঠেছে।  

পুলিশ সুপার জানান, মঙ্গলবার দুপুর ১২টায় আলমডাঙ্গা থানায় যোগদান করে মোশাররফ। এরপর বিকালেই বদলির নির্দেশনা আসে নির্বাচন কমিশন থেকে। মঙ্গলবার আলমডাঙ্গা থানার ওসিসহ চার থানার ওসিকে বদলির নির্দেশ দেয় ইসি। 

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমানের সই করা এক চিঠিতে তাকে বদলির সিদ্ধান্তের বিষয়টি জানা যায়।

অভিযোগর বিষয়ে ওসি মোশাররফ হোসেন বলেন,  ‘এ ধরনের অভিযোগে আমি দুঃখ ও কষ্ট পেয়েছি। বিষয়টি তদন্ত করা হলে সবকিছু পরিস্কার হয়ে যাবে। আমি সুষ্ঠ তদন্ত দাবি করছি। আদেশ আসলে চলে যাবো।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করার জন্য এই বদলি বলে চিঠিতে বলা হয়েছে। চিঠিতে আলমডাঙ্গা থানা ছাড়াও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা, চট্টগ্রামের পটিয়া থানা ও গাইবান্ধার সাঘাটা থানার ওসির নাম উল্লেখ করা হয়েছে। তবে কোন ওসিকে কোথায় বদলি করা হয়েছে, তা উল্লেখ করা হয়নি।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য সব থানার ওসিকে পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। গত ৩০ নভেম্বর এ–সংক্রান্ত নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় নির্বাচন কমিশন। এ বিষয়ে ১ ডিসেম্বর নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, দেশের কোনো থানায় ছয় মাসের বেশি দায়িত্ব পালন করছেন, এমন ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা