× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর নির্বাচনী সভা

সিলেট যাচ্ছে আওয়ামী লীগের ‘বিশেষ প্রতিনিধি দল’

সিলেট অফিস

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৩ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩ ২০:০৭ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী সভাকে সামনে রেখে সিলেটে যাচ্ছে আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি দল। আগামীকাল বুধবার (১৩ ডিসেম্বর) দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধি দলের এই সদস্যরা সিলেটে পৌঁছার কথা রয়েছে।

প্রতিনিধি দলে জাহাঙ্গীর কবির নানক ছাড়াও থাকবেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ, শেখ হেলাল, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ আজাদ ডন। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ সূত্র জানায়, আগামী ২০ ডিসেম্বর সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সিলেট বিভাগের চার জেলা ও মহানগর আওয়ামী লীগের সঙ্গে বুধবার বেলা ১১টায় নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল (র.) ও হযরত শাহ পরান (র.) মাজার জিয়ারত করে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে মহাসমাবেশে যোগ দেবেন। এই মহাসমাবেশের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এসব বিষয়ে নির্দেশনা দিতে কেন্দ্রীয় সাংগঠনিক টিম সিলেট আসছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা