× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাউনিয়ায় বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রংপুর অফিস

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩ ১৫:১৮ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩ ১৫:২১ পিএম

কাউনিয়ায় লাইন পরিবর্তনের সময় বগি লাইনচ্যুত হয়েছে। প্রবা ফটো

কাউনিয়ায় লাইন পরিবর্তনের সময় বগি লাইনচ্যুত হয়েছে। প্রবা ফটো

রংপুরের কাউনিয়ায় লাইন পরিবর্তনের সময় ইঞ্জিনসহ ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে লালমনিরহাট-কুড়িগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ২০ ডাউন বগুড়া কমিউটার লোকো ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে করে রংপুর-গাইবান্ধার সঙ্গে লালমনিরহাট-কুড়িগ্রামগামী সকল ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। 

কাউনিয়া রেলওয়ে স্টেশনমাস্টার হোসেন মোবারক প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ৬টা ৪০ মিনিটে সান্তাহারগামী ২০ ডাউন বগুড়া কমিউটার ট্রেনের ইঞ্জিন ও পেছনের বগিসহ দুটি বগি কাউনিয়ার পূর্বে কেবিনের কাছে লাইন পরিবর্তনের সময় লাইনচ্যুত হয়। স্টেশনের পূর্বে কেবিন ট্রেনটি এক নম্বর লাইনে প্রবেশ করার সময় ইঞ্জিনের চাকা রেললাইন থেকে পড়ে যায়। এতে ইঞ্জিন ও দুইটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুতের ঘটনায় লালমনিরহাট-কুড়িগ্রাম রুটের রেল লাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই দুই রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনের সংস্কার কাজ চলছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, ‘ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর তাৎক্ষণিকভাবে রেলওয়ে কর্তৃপক্ষকে জানাই। ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকারী ট্রেন ও টিম এসে উদ্ধারের কাজ করছে। আশা করছি খুব দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে। ’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা