× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করতে চান কাদের মির্জা

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩ ২১:০৮ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩ ২১:২৫ পিএম

আবদুল কাদের মির্জা। ছবি : সংগৃহীত

আবদুল কাদের মির্জা। ছবি : সংগৃহীত

পুলিশ টাকা খেয়ে তার বিরুদ্ধে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। রবিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে এক মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এই অভিযোগ করেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। কাদের মির্জা এ সময় পুলিশের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করবেন বলে ঘোষণা দেন।

কাদের মির্জা বলেন, ‘আমার বিরুদ্ধে সাংবাদিক লাগিয়ে দিয়ে মিথ্যাচার করা হচ্ছে। আপনারা বলেনআমাদের এখানে কোনো হেলমেট বাহিনী আছে? আমি নাকি তাদের প্রশ্রয় দিই। এই ওসি বলে। তারা আমার বিরুদ্ধে রিপোর্ট দেয়। কোম্পানীগঞ্জের ওসি আমার থেকে এক লাখ টাকা নিয়েছে। পুলিশের খরচ লাগবে তাই করিমের মাধ্যমে সে টাকা নিছে। আমি প্রমাণ দিতে পারব। আর সে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে।’

এলাকার সব অপকর্মের সঙ্গে পুলিশ জড়িত দাবি করে কাদের মির্জা বলেন, ‘একটা গরু কারও ঘরে রাখতে পারে না। এটার সঙ্গে পুলিশ কি জড়িত নয়? পুলিশের কারণে আজকে মানুষ রাতে ঘুমাতে পারে না। আজকে সালিশের নামে পুলিশের বাণিজ্য চলছে। তারা দুই পক্ষ থেকে টাকা খেয়ে মুখ বন্ধ করে রাখে। কোম্পানীগঞ্জের বিএনপি-জামায়াতকে কোম্পানীগঞ্জের ওসি ও নোয়াখালীর এসপি উস্কানি দিচ্ছে। উস্কানি দিয়ে কোম্পানীগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পাঁয়তারা করছে। এ অবস্থা চলতে দেওয়া যায় না। এটার বিরুদ্ধে জনমত গড়ে তুলবেন। এরপরেও যদি সংশোধন না হয়, তাহলে নারী-পুরুষ নিয়ে আমরা ঝাড়ু মিছিল করব।’

কোম্পানীগঞ্জের পুলিশ গরু ও রিকশা চুরি করে দাবি করে তিনি বলেন, ‘গরু চুরি এদের (পুলিশ) কাজ। পুলিশ ধরাও পড়েছে। চর এলাহীতে রিকশা চুরি করার সময় পুলিশ সদস্য ধরা পড়েছে। আরেকটা রিকশা নিয়ে তারা গরিব ছেলে বলরামকে হত্যা করেছে। এটার জন্য পুলিশ দায়ী। কোম্পানীগঞ্জে হরতাল-অবরোধে পুলিশ থাকে না। এখানে কয়েকটা থাকে আমাদের পাহারা দেওয়ার জন্য। আর কোথাও পুলিশ নাই। আমরা কি এসব সময় অতিক্রম করি নাই। এই ওসি বিএনপি-জামায়াতের কাছ থেকে টাকা খেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য ষড়যন্ত্র করছে। আমরা ছেড়ে দেব না। আমরাও সব জানি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা