× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে পেঁয়াজের বাজারে অভিযান, লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩ ১৯:১৫ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩ ১৯:৩২ পিএম

নারায়ণগঞ্জে পেঁয়াজের বাজারে অভিযান চালিয়েে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রবা ফটো

নারায়ণগঞ্জে পেঁয়াজের বাজারে অভিযান চালিয়েে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রবা ফটো

নারায়ণগঞ্জে পেঁয়াজের বাজারে অভিযান চালিয়ে কারসাজির অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে নগরীর দ্বিগুবাবুর বাজারে যৌথভাবে এ অভিযান চালায় জেলা প্রশাসন ও জেলা কৃষি বিপণন অধিদপ্তর।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাশিদ বিন এনামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহায়তা করে র‌্যাব, গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা।

এ সময় দাম কারসাজির অপরাধে ইউনুস বেপারি নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। 

অভিযানের শুরুতেই সাদা পোশাকে বাজারের পেঁয়াজের দোকানে দোকানে গিয়ে মূল্যতালিকা ও ক্রয়-বিক্রয় মূল্য যাচাই-বাছাই করেন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। পরে কয়েকটি দোকানে গরমিল পাওয়া গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা সেখানে গিয়ে উপস্থিত হন।

জেলা কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ‘অভিযানে আমদানিকারকের কাছ থেকে ৯৩ টাকায় পেঁয়াজ ক্রয় করে অস্বাভাবিক দামে বিক্রি করায় ইউনুস বেপারি নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারকে বিব্রত করতে ও বেকায়দায় ফেলতে একটি কুচক্রী মহল বাজার অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। বাজার নিয়ন্ত্রণ করতে এ অভিযান অব্যাহত থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা