× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে কারণ দর্শানোর নোটিস

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩ ১৬:৪৩ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩ ১৭:০৮ পিএম

সভায় বক্তব্য দিচ্ছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রবা ফটো

সভায় বক্তব্য দিচ্ছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

রবিবার (১০ ডিসেম্বর) বিকালে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ এইচ এম কবীর হোসেন এ নোটিস দেন। 

চিঠিতে বলা হয়, ১২ ডিসেম্বর দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ এইচ এম কবীর হোসেনের আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

লিখিত চিঠিতে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এইচ এম কবীর হোসেন বলেন, গত ৯ ডিসেম্বর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজার বাসভবনের সামনে জনসভায় অংশ গ্রহণ করেন। এ সময় তিনি সরকারি গাড়ির ব্যবহার ও পুলিশের প্রটোকল গ্রহণ করেন। যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা- ২০০৮ এর ১২ ও ১৪ (২) নম্বর লঙ্ঘন।

এ বিষয়ে জানতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের মুঠোফোনে বারবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা